
আমাদের প্রতিষ্ঠানটি একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান সুন্দর ও আকর্ষণীয় পরিবেশে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানেই সকল পাঠ সম্পন্ন করা হয়। কোন হোমটাস্ক থাকে না, কোন প্রাইভেট/কোচিং পড়ার প্রয়োজন হয় না। কোন রকম শারীরিক বা মানসিক শাস্তি প্রদান করা হয় না। কম মেধাসম্পন্ন ও অমনোযোগী শিশুদের জন্যে বিশেষ কার্যক্রম গ্রহণ করে থাকি। সন্তানের পড়াশুনার অগ্রগতি ও অন্যান্য বিষয়ে অভিভাবকগণকে সম্পৃক্ত করে থাকি। স্কুলের ও বাসার পরিবেশকে শিশুর শিক্ষাগ্রহণ ও চরিত্র গঠণের অনুকূল হওয়া নিশ্চিতকরণ করে থাকি। শিক্ষার সকল স্তরে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে থাকি।
আবরারুল হক
আদর্শ ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়—ভর্তি, কুরআন তিলাওয়াত/তাজবিদ, নৈতিক শিক্ষা ও কম্পিউটার ট্রেনিং একসাথে। নূরানী শিশু শ্রেণি থেকে ইবতেদায়ী ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।

ইকরা মডেল মাদরাসা—আদর্শ ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
আমরা নূরানী থেকে ইবতেদায়ী পর্যন্ত শিক্ষার্থীদের চরিত্র গঠন, কুরআন-তাজবিদ ও মৌলিক একাডেমিক দক্ষতা
মজবুত করার প্রতিশ্রুতি দিই।

আমাদের লক্ষ্য হলো জ্ঞান, আচার-আখলাক ও প্রযুক্তি-দক্ষতায় সমৃদ্ধ একটি প্রজন্ম তৈরি করা।
অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, নির্ধারিত সিলেবাস এবং অভিভাবক-বন্ধব
কমিউনিকেশন আমাদের আলাদা করে তুলে। ভর্তি, উপস্থিতি, রেজাল্ট ও পরামর্শ—সবকিছুতে আমরা যত্নশীল।